1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
হজ প্রস্তুতির কারণে ঢাকা–ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ - NewsDotBD
October 30, 2026, 5:05 pm

হজ প্রস্তুতির কারণে ঢাকা–ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ

  • Update Time : Sunday, January 4, 2026
  • 151 Time View

উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তার কারণে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

রোববার (৪ জানুয়ারি) বিকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার এবং পরিচালন দক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হজ মৌসুম সামনে রেখে উড়োজাহাজ ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ এবং বিদ্যমান উড়োজাহাজের লং টাইম মেইনটেন্যান্সের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

তবে ঢাকা–ম্যানচেস্টার রুটে যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইট ব্যবহারের সুযোগ থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট সব বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT