1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা - NewsDotBD
October 29, 2026, 2:47 am

শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা

  • Update Time : Sunday, January 4, 2026
  • 161 Time View

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে যোগ দিতে শাহবাগে জড়ো হচ্ছেন কর্মীরা।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শাহবাগ থেকে শুরু হবে। এটি ধানমন্ডি, জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ), পল্লবী, মিরপুর-১০, গোল চত্বর হয়ে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত যাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT