1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার শোক - NewsDotBD
October 29, 2026, 7:00 am

খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার শোক

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 161 Time View

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এ শোক জানান তিনি।

শোকবার্তায় মমতা লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT