1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ঢাকায় মেলেনি সূর্যের দেখা - NewsDotBD
October 29, 2026, 1:42 am

ঢাকায় মেলেনি সূর্যের দেখা

  • Update Time : Friday, December 26, 2025
  • 116 Time View

রাজধানী ঢাকা ঘন কুয়াশায় ঢেকে গেছে। আজ সকাল পৌনে ৯টা পর্যন্তও মেলেনি সূর্যের দেখা। শুক্রবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। এই ঘন কুয়াশার মধ্যে ঢাকার তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT