1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ডিআরএফ’র নিন্দা : প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগ - NewsDotBD
October 28, 2026, 7:51 pm

ডিআরএফ’র নিন্দা : প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগ

  • Update Time : Saturday, December 20, 2025
  • 131 Time View

ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) তীব্র নিন্দা জানাচ্ছে, যে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে সাংবাদিকরা আটকা পড়েছেন এবং পুনরুদ্ধারের সময় প্রবীণ সাংবাদিক নূরুল কবীরও হেনস্থার শিকার হয়েছেন। ডিআরএফ অবিলম্বে সুষ্ঠু ও দ্রুত তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ডিআরএফ মনে করায়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। হামলা, হেনস্তা বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ১৮ ডিসেম্বর রাত ১২টার দিকে হামলার ঘটনা ঘটেছে। পত্রিকার অনেক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েছিলেন; সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করেছে।

নেতৃবৃন্দ বলেন, এই হামলা পরিকল্পিতভাবে গণমাধ্যমকে লক্ষ্য করে চালানো হয়েছে। শহীদ ওসমান হাদির মৃত্যুকে পুঁজি করে সংঘটিত এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে দোষীদের চিহ্নিত ও দৃস্টান্তমূলক শাস্তির মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT