1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ভাংচুর, অগ্নিসংযোগ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাসদের - NewsDotBD
October 31, 2026, 11:46 pm

ভাংচুর, অগ্নিসংযোগ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাসদের

  • Update Time : Friday, December 19, 2025
  • 176 Time View

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে গতকাল দিবাগত রাতে একদল চিহ্নিত আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্তৃক পূর্ব ঘোষণা দিয়ে সুপরিকল্পিতভাবে দেশের প্রখ্যাত জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র ছায়ানট, ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের ধ্বংসাবশেষে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে।

জাসদের বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও যৌথ বাহিনী মোতায়েন থাকা অবস্থায় তাদের রহস্যময় নিরবতা ও নিষ্ক্রিয়তার মধ্যে তাদের নাকের ডগায় এই হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার প্রমাণ করে এই ঘটনার পিছনে রাষ্ট্রীয় ও সরকারী মদদ রয়েছে।

জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ এর ৫ আগস্ট থেকে সংবাদপত্র, গণমাধ্যম, সাংবাদিক, ঐতিহ্যবাহ্যী বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাস ও গৌরবের উপরের যে হামলা চলছে গতকাল দিবাগত রাতের হামলা তারই ধারাবাহিকতা মাত্র।

জাসদের বিবৃতিতে বলা হয়, গতকালের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার দায় সরকারকে বহন করতে হবে। জাসদের বিবৃতিতে বাংলাদেশে চলমান শাসনহীনতা, মবের মুল্লুকের অবসানে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হবার জন্য আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT